ঘাটাইলে শ্রীমদ্ভগবৎ গীতা যজ্ঞানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ঘাটাইলে শ্রীমদ্ভগবৎ গীতা যজ্ঞানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা কদমতলিস্থ গারট্র সরকার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ আলোচনা চলে। শ্রীশ্রী লোকনাথ ব্র²চারি সেবাশ্রম ও মন্দির কমিটি আযোজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশ্রী ডা.জগদীশ চন্দ্র হালদার।
মন্দির কমিটির সভাপতি শ্রী গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মন্দির কমিটির সদস্য প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানিয় সংসদ সদস্য আতাউর রহমান খান,সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সহ-সম্পাদক শ্রী অনির্বান হালদার, ঘাটাইল পৌরমেয়র আব্দুর রশীদ মিয়া ও ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান প্রমুখ।


































