মির্জাপুরে বিস্ফোরক আইনে ইউনিয়ন বিএনপির নেতা আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ পিএম


মির্জাপুরে বিস্ফোরক আইনে ইউনিয়ন বিএনপির নেতা আটক

মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলহাজ হোসেন।


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলহাজ হোসেনকে শনিবার বুধিরপাড়া এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। তাকে আটক করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রামকৃষ্ণ বলেন, তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু হওয়া পূর্বের একটি মামলায় আটক করা হয়।

 

টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক,আবুল কালাম আজাদ সিদ্দিকী অভিযোগ করে বলেন, বিএনপির চলমান কর্মসূচী না করার জন্য নানা ভাবে প্রচন্ড চাপ প্রয়োগ করা হচ্ছে।আলহাজকে আটক এরই অংশ। তবুও আজকে ৩টি ইউনিয়নে পদযাত্রা করেছি,দিনের মধ্যে বাকি ইউনিয়নগুলোতে পদযাত্রার কর্মসূচী পালন করবো।

 

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)শেখ আবু সালেহ মাসুদ করিম বিএনপি নেতা আলহাজ হোসেনকে আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন,রাজনৈতিক কর্মসূচী ঘিরে যেন কোন অরাজকতা পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা সে বিষয়ে সচেষ্ট আছি।

Ads