মির্জাপুরে পৌর শহরের যানজট নিরসন বাস্তবায়নে মতবিনিময় সভা
০৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৮ পিএম
মির্জাপুরে পৌর শহরের যানজট নিরসন বাস্তবায়নে মতবিনিময় সভা। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের যানজট নিরসন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা হয়।
সভায় পৌর মেয়র সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।এ সময় যানজট নিরসনে আরও বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাফিজুর রহমান,সহকারি কমিশনার (ভূমি) অমিনুল ইসলাম বুলবুল,থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম প্রমূখ।
এছাড়াও সাবেক মেয়র শহিদুর রহমান শহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক,উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল,যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ,বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিক,পৌরসভার বিভিন্ন কাউন্সিলর,ব্যবসায়ী,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বাজারের যানজট নিরসনের লক্ষ্যে যত্রতত্র গাড়ি পার্কিং,নির্ধারিত সময় ছাড়া মালামাল লোড আনলোড করা,ফুটপাত দখল মুক্ত করা,সিএনজি,অটোরিকশা,যাত্রী পরিবহনে নির্দিষ্ট ষ্টপেজ ব্যবহার করা ও বাজারের সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


































