ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ অক্টোবর ২০২২, ০৮:৫৮ পিএম


ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

ছবি- সংগৃহীত।

 

রিদপুরে সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন হয়েছে । ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র  প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন ৮৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আঃলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক, তৃনমূল থেকে উঠে আসা নেতা মোঃ ফারুক হোসেন । তিনি পেয়েছেন ৫৪০ ভোট  এবং স্বতন্ত্র ৬২৫ ভোট ।

 

ফরিদপুর জেলার ৯ টি উপজেলার ৯টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়  ইভিএম এর মাধ্যমে । সার্বিকভাবে নির্বাচনকে সুষ্ঠ করা ও সকল ভোটারদের সহযোগীতা করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার । 

Ads