নারায়ণগঞ্জে ককশিটের গোডাউনে আগুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ জানুয়ারি ২০২২, ০৫:০০ পিএম


নারায়ণগঞ্জে ককশিটের গোডাউনে আগুন

ছবি- সংগৃহীত।

 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গোডাউন ও আশপাশের কয়েকটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বলেন, আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

Ads