ফেরি চলাচলের সময় স্বল্পতায় বিপাকে যাত্রীরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ নভেম্বর ২০২১, ০৬:৫২ পিএম


ফেরি চলাচলের সময় স্বল্পতায় বিপাকে যাত্রীরা

ফাইল ফটো

 

মাত্র ১০ ঘন্টা ফেরি চলাচল করায় বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। নৌ-রুটে সকাল ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাত্র ৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঢাকাগামী এবং দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

 

নির্ধারিত সময়ে ঘাটে উপস্থিত হতে না পারলে সেদিনের মতো আর পার হবার সুযোগ থাকছে না। ফলে ফিরে যেতে হচ্ছে অনেক পরিবহণ ও যাত্রীকে। এছাড়া নির্ধারিত সময়ের আগে ঘাটে পৌছানোর জন্য এক যোগে অসংখ্য গাড়ি চলে আসলে ফেরি স্বল্পতার কারণে পর্যাপ্ত গাড়ি পার হতে পারছে না। ফলে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকাগামী ছোট যানবাহনের চালকেরা ফেরি চলাচলের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।

 

বরিশাল থেকে আসা একটি প্রাইভেট কারের চালক বলেন, ‘আসলে চারটা পর্যন্ত সময়ে চলতে হলে ফেরির সংখ্যা বাড়ানো উচিত। মাত্র চারটি ফেরি দিয়ে জোড়াতালি করে চালানোর কোনো মানে হয় না। ফেরি বাড়ালে যাত্রীদের দ‚র্ভোগ কমে আসবে।’

 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে দ্বিতীয় ধাপে টানা ২৮ দিন বন্ধ থাকার পর গত ৮ নভেম্বর
দুপুর থেকে ফেরি চলাচল শুরু করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চালু হওয়ায় এই অঞ্চলের যাত্রীদের ঢাকা যাওয়ার যে দূর্ভোগ ছিল তা দূর হয়। তবে মাত্র ৪/৫ টি ফেরি সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলাচল করায় কিছুটা বিপাকে পরতে হচ্ছে যাত্রীদের। ঢাকার সাথে স্বল্প দূরত্ব থাকায় এই নৌরুটে গাড়ির চাপ বেশিই থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পারাপার হবার জন্য গাড়ির চাপ বেড়ে যায় ঘাটে।

 

বিআইডবব্লউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আপাতত আগের নিয়মেই সীমিত আকারে ফেরি চলবে। ফেরিতে শুধু ছোট যানবাহন করা হচ্ছে। শৃঙ্খলার সাথেই পারাপার হচ্ছে।’
 

ও/এফ

 

Ads