হোসেনপুরে নিম্নমানের চাল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০ পিএম


হোসেনপুরে নিম্নমানের চাল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

       

কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্য বিভাগ কর্তৃক পরিচালিত ৩০ টাকা কেজি দরের বিশেষ ওএমএস এর চাল বিতরণে এক ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

 

জানা যায়, মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে  খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির আওতায় সরকার কর্তৃক সরবরাহকৃত ভালোমানের চাল পরিবর্তন করে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

 

এসময় ভ্রম্যমান আদালতের বিচারক উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা বিক্রি করা হচ্ছে। হোসনপুরে তিনটি স্পটে এই কার্যক্রম চালু আছে। কিন্তু চালের গুনগত মান ভালো না এমন সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ সরেজমিনে গেলে, সরকারি বস্তার উন্নত চাল সরিয়ে একই বস্তায় নিন্মমানের চাল রেখে বিক্রি করার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ফরিদ উদ্দিনের ডিলারশিপ ও জামানতের টাকা বাজেয়াপ্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাক অর্থদন্ড করা হয়।

 

 

 

 

Ads