কিশোরগঞ্জের হোসেনপুরে পোনামাছ অবমুক্ত
২৬ আগস্ট ২০২১, ০১:১৪ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
বুধবার (২৫ আগষ্ট) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ২৭টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ৩টি বিলে বিভিন্ন প্রজাতির ৩০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম মাহফুজ আল হামিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম.এ হালিম, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আজহারুল ইসলাম প্রমুখ।


































