যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাসেল হোসেন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ০৪:৫৬ পিএম


যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাসেল হোসেন

মো. রাসেল হোসেন, ছবি- প্রতিদিনের চিত্র।

 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল হোসেন যুবলীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামে রাসেলের জন্ম। তিনি বলেন, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের চারটি কমিটিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছি বলেই ‘সততার পুরস্কার’ হিসেবে আমাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

 

উল্লেখ্য, মো. রাসেল হোসেন বাংলাদেশ ছাত্রলীগ ‘কেন্দ্রীয় কমিটির সদস্য’ এবং ‘উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে’র দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ‘সহ সম্পাদক’ এবং মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের ‘উপ অর্থ বিষয়ক সম্পাদক’ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

আরো পড়ুন

ওয়াশিংটনে বিক্ষোভ করছে হাজারো ট্রাম্প সমর্থক

 

এছাড়াও, তিনি হরিরামপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "হরিরামপুর বন্ধুমঞ্চ" এর প্রতিষ্ঠাতা সভাপতি।

Ads