হরিরামপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক-১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ নভেম্বর ২০২০, ০৪:৩৩ পিএম


হরিরামপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক-১

ছবি- প্রতিদিনের চিত্র।

 

বিস্কুটের লোভ দেখিয়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে পাঁচ বছর বয়সের এক শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র এক অভিযোগ পাওয়া গেছে। আর এই ‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাঈম হোসেন উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

 

গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে রাত নয়টার দিকে পুলিশ অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করে।

 

ভুক্তভোগী শিশুর পিতা জানান, তিনি ঢাকায় প্রিণ্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো। গত রবিবার ৮তারিখ সন্ধ্যায় বাসাটিতে কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত কিশোর তাকে বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে সে চলে যায়।

 

শিশুটি তার মা ও বড় বোনকে এ ঘটনা জানায়। শিশুটির মা ও বড় বোন তার পিতাকে এ ঘটনা জানালে তিনি আজ থানায় মামলা দায়ের করেন।

 

আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত

 

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

Ads