প্রতিবন্ধকতা কাটিয়ে তরুণ বয়সে সফল ইউটিউবার হওযার গল্প

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুলাই ২০২০, ০৩:৪৩ পিএম


প্রতিবন্ধকতা কাটিয়ে তরুণ বয়সে সফল ইউটিউবার হওযার গল্প

ছবি- প্রতিদিনের চিত্র

 

বাবা মায়ের কনিষ্ঠ সন্তান ইকবাল দেওয়ান (রকি)। স্যোসাল মিডিয়ায় তিনি ইকবাল রকি নামে পরিচিত। তার জন্ম এবং বেড়ে উঠা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সাকুচিয়া গ্রামে। ছোটবেলা থেকে একটু বেশিই আদূরে আর চঞ্চল। দিয়াবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ২০১৫ সালে। বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট  থেকে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এ ভর্তি হন এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করেন। এখানেই থেমে থাকেন নি তিনি। চাকরি এবং পড়াশোনা ঠিক রেখেই তিনি ইউটিউবিং শুরু করেন। ধীরে ধীরে তার  পরিচয়টা দাঁড়িয়েছে একজন তরুন  ইউটিউবার হিসেবে। আসুন একজন তরুণ ইউটিউবার হয়ে ওঠার চ্যালেঞ্জ জয় করার সারসংক্ষেপ জেনে নেয়া যাক।

২০১৮  সালের শুরুর দিকে তিনি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেন। প্রথমদিকে তিনি যে ভিডিও আপলোড করতেন সেগুলোতে ভিউ খুব বেশি হতো না। কিন্তু তিনি থেমে যান নি। নিরলস ভাবে একের পর এক ভিডিও বানিয়ে গেছেন দর্শকের চাহিদা অনুযায়ী। আস্তে আস্তে তার ভিউজ বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে তার সাবসক্রাইবার সংখ্যা।  দর্শকরা তার ভিডিও তে ইতিবাচক মন্তব্য করতে থাকেন। দর্শকের ভালো সাড়া পেলে তিনি অনুপ্রাণিত হন।  নিয়মিত ভিডিও আপলোড চলতে থাকে। একদিকে ভিউ বাড়তে থাকে; অপর দিকে হু হু করে বাড়তে থাকে সাবস্ক্রাইবার। এইতো কদিন আগে সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। আর মোট চ্যানেল ভিউ হয়েছে ৮০ লাখেরও বেশি।

 ইকবাল রকি জনান, তিনি ইউটিউবিং শুরু করেন এক রকমের শখের বসে বলা যেতে পারে। পেশা হিসেবে নয়। তিনি স্যোসাল মিডিয়ার ভাইরাল বিভিন্ন টপিক নিয়ে বিনোদন মুলক ভিডিও বানান। দর্শক তার ভিডিও দেখে আনন্দ পান। এতেই তিনি খুশি।

ইকবাল আরোও জানান, বাংলাদেশের প্রেক্ষিতে পেশাদার ইউটিউবারের সংখ্যা কম। ইদানিং বেড়েছে কন্টেন্ট ক্রিয়েটর। শুরুটা ছিল দারুণ চ্যালেঞ্জের। অনেকে নিরুৎসাহিত করত। অনেক কটু মন্তব্য হজম করতে হয়েছে। এমনকি এখনও তা হজম করে যেতে হচ্ছে। এসব কিছুই স্কিপ অথবা ইগনোর করে আগাতে হয়।

তবু নিজেকে পরিপূর্ন ইউটিউবার মনে করেন না তিনি। তিনি বলেন, প্রতিনিয়ত শিখছি, হাল না ছেড়ে সামনে এগোচ্ছি, এই শেখা আজীবন চলতে থাকবে। তিনি বলেন, প্রতিটি ভিডিও তৈরি করেন এই শেখা ও জানার জায়গা থেকে।

কেউ ইউটিউবার হতে চাইলে পরামর্শ কী? জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই তাকে অধ্যবসায়ি হতে হবে, ধৈর্য ধরতে হবে। সময় নিয়ে যুগোপযোগী মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে। নিয়মিত কাজ করতে হবে। ভিউ কম হলে কিংবা সাবস্ক্রাইবার না বাড়লে মন খারাপ করা যাবে না। যেহেতু এটা একটা উম্মুক্ত প্লাটফর্ম সেহেতু বাজে মন্তব্যে প্রতিক্রিয়াশীল আচরণ করা যাবে না। সেটাও মেনে নিতে হবে। একই সাথে দরকার মনের জোর আর অদম্য সাহস।

এতসব কাজ নিয়ে পরিবারের মন্তব্য কী? ইকবালের সহাস্য উত্তর, আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার মা। আমার ফ্রেন্ডরাও খুব সাপোর্ট করে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চান জনপ্রিয় তরুন ইউটিউবার ইকবাল দেওয়ান রকি...

Ads