মাদারীপুরে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ০৭:৫২ পিএম


মাদারীপুরে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু। ছবি- প্রতিদিনের চিত্র

মাদারীপুরের রাজৈরে গাছের ডাল পড়ে মো: রেজাউল শেখ (৫০) নামের গাছ কাঁটা এক শ্রমিক মারা গেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার শংকরদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাছ ব্যবসায়ী কুদ্দুস কারিকর বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের রিপন মোল্লার বাড়ি বাগানে ক্রয়কৃত গাছ কাঁটা শ্রমিক হিসেবে রেজাউল শেখ গাছ কাঁটতে যান। পরক্ষণে নিচে পরে থাকা কাঁটা ডালপালা সরিয়ে নেওয়ার কাজ করছিলেন। তখন ওপর থেকে কাঁটা একটি ডাল তাঁর মাথার ওপর পড়লে মাথা ফেটে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় রাজৈর সরকারী হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল শেখ শংকরদী মধ্যপাড়া গ্রামের এচাহাক শেখের ছেলে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার পূর্বেই ঐ শ্রমিক মারা যায়’।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, ‘গাছের ডাল পড়ে এক শ্রমিক মারা গেছে। এটি একটি দুর্ঘটনা। আমরা লাশ শনাক্ত করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে’।

Ads