নবীনগর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী
১৫ অক্টোবর ২০১৯, ০১:৫২ এএম
ছবি - সংগৃহীত
রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস জয়ী হয়েছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসরকারি ফলাফলে ‘নৌকা’ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম সদ্য সাবেক মেয়র বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪ হাজার ২২০ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পৌরসভার মোট ১২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ পৌরসভায় এবারই প্রথম সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়। তবে ইভিএমে ভোট দেওয়া নিয়ে অনেক ভোটারই তাদের বিড়ম্বনার কথা জানান।


































