শিবগঞ্জে ইউপি প্রশাসন অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৪:৪০ পিএম


শিবগঞ্জে ইউপি প্রশাসন অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশসনের বাস্তবায়নে ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য আয়োজিত এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে এতে সিনিয়র মৎস অফিসার বরুণ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

Ads