আজ সম্রাটের মায়ের সংবাদ সম্মেলন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ০১:৩৪ পিএম


আজ সম্রাটের মায়ের সংবাদ সম্মেলন

সংগৃহীত

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের চিকিৎসা ও মুক্তির দাবিতে আজ সংবাদ সম্মেলন করবেন তার মা সায়েরা খাতুন চৌধুরী।

গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যা ব। পরে রাজধানীর কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, দু’টি ইলেকট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ইসমাইল চৌধুরী সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Ads