এলো রে শীত
১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৬ পিএম
এলো এলো এলো রে ঐ
ফের এলো রে শীত
ভোর সকালে শিশির ঝরে
গাইছে যেন গীত।
রাতের বেলা টাপুরটুপুর
ঘাসের ডগায় জমে
পুব আকাশে রবি এলে
বাষ্প হয়ে কমে।
রোদে খেলায় মেতে খুকু
মিটমিটিয়ে হাসে
মা মা বলে দৌড়ে পালায়
বাতাস যখন আসে।
মায়ের কোলে বসে বসে
পাখির গান শোনে
পুতুল বিয়ের ঘর সাজাবে
মনে স্বপ্ন বোনে।




















