বীর স্বাধীনতা সংগ্রামীগণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ আগস্ট ২০২০, ০৫:৩২ পিএম


বীর স্বাধীনতা সংগ্রামীগণ

তুলোশী চক্রবর্তী। ছবি- প্রতিদিনের চিত্র


হে আমার ভারত মায়ের
সমস্ত বীর সন্তান
দেশকে স্বাধীন করতে
দিয়েছো যারা আত্মবলিদান
স্বাধীনতা দিবসে আজ
 তোমাদের জানাই
শতকোটি প্রনাম,

 

হে বীর বীরাঙ্গনা
স্বাধীনতা সংগ্রামীগণ
শ্রদ্ধাঞ্জলী দিয়ে
করছি তোমাদের স্মরণ,

 

সর্বপ্রথম প্রনাম তোমায়
বীর সুভাষ
মোদের প্রাণের নেতা
তোমার কারনেই হটলো ব্রিটিশ
উড়লো ভারতে
ত্রিবর্ণ বিজয় পতাকা,

 

ক্ষুদিরাম-প্রফুল্ল চাকি-বাঘা যতীন,
রাজগুরু--শুকদের -ভগৎ সিং,
বিনয় বাদল দিনেশ,মঙ্গল পান্ডে,
গান্ধীজী,সূর্য সেন বটুকেশ্বর
আরো আরো যত আছো
সহস্র সহস্র বীরবর,

 

বীরাঙ্গণা প্রীতিলতা,মাতঙ্গিনী,লক্ষ্মী বাঈ
সকলকে নতমস্তকে শ্রদ্ধাঞ্জলী জানাই।

Ads