ঋতু মেয়ে হেমন্ত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ নভেম্বর ২০১৮, ১০:০৪ পিএম


ঋতু মেয়ে হেমন্ত

আসলো ফিরে ঋতু মেয়ে
জাগলো পল্লী গ্রাম,
পাকা ধানে বিজলী হাসে
হেমন্ত তার নাম।

হাসছে বধূ রাঙা ঠোটে
গাইছে কৃষক গান,
নবান্নয়ের নতুন ধানে
এলো খুশির বান।

চড়ুই ঘুঘু পাকা ধানে
করছে উড়া-উড়ি,
দূর আকাশে টাল-মাতালে
উড়ছে খোকার ঘুড়ি।

শিশির-ঝরা ঋতু মেয়ে
হাসছে শিউলি ফুলে,
হেসে গেয়ে খুশি মনে
কৃষক ফসল তুলে।

কাস্তে হাতে ধান কাটিতে
ছুটছে কৃষক ক্ষেতে,
নতুন চালের নরম পিঠায়
উঠবে সবাই মেতে।

Ads