বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২৫ মে ২০২৫, ১২:৩১ পিএম
রাজধানীর বনানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বনানী ট্রাফিকের সার্জেন্ট সাগর কুমার ঘোষ বলেন, এবিসি কোম্পানির রেডিমিক্স গাড়ির চাপায় তারা মারা যান। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক।
ফায়ার সার্ভিস ও বনানী থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

















