মির্জাপুরে ইটভাটায় ভাংচুর ও জরিমানার প্রতিবাদে স্মারকলিপি
০৫ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম
টাঙ্গাইল মির্জাপুরে পরিবেশের ছাড়পত্রের দাবি ও ইটভাটা বাঁচলে শ্রমিক বাঁচবে স্লোগানে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে এবং ইউএনও অফিস ঘেরাও করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশসহ স্মারকলিপি প্রদান করা হইয়াছে।
মঙ্গলবার এ সমাবেশের আয়োজন করেন। সকাল ১০ টা থেকে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইটভাটার মালিক,কর্মচারী ও শ্রমিকগণেরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে।দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মুল ফটক ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফিরোজ হায়দার খান,মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতা মো.জুলহাস মিয়া,জাকির হোসেন,আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও আজগর হোসেন ও মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, নানা প্রতিকুলতার মাঝেও তারা এই শিল্প ধরে রেখেছেন। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন বিনা কারনে কোন নোটিশ না দিয়েই বিভিন্ন ইটভাটায় অভিযানের নামে মোটা অংকের জরিমানা, ভাংচুর চালিয়ে ইটভাটা বন্ধ করে দিচ্ছে। এতে করে তারা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের ইটপোড়ানোর লাইসেন্স গ্রহন করে ইটভাটা স্থাপন করা হয়। এখন সব ইটভাটায় কাঠ, বাঁশ ব্যবহার হচ্ছে না এবং পরিবেশেরও কোন ক্ষতি হচ্ছে না। লাখ লাখ টাকা খরচ করে চিমনি পরিবর্তন করা হয়। এসব ইটভাটা এখন পরিবেশেরও কোন ক্ষতি করছে না বলে দাবি করছেন
























