জনগণের ভোট ছাড়া কোন প্রতিনিধি হতে পারে না- সাবেক এমপি কালাম
২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
নির্বাচন ছাড়া কোন সরকার গঠন হতে পারে না, নির্বাচন ছাড়া কোন প্রতিনিধি হতে পারে না,জনগণের ভোট ছাড়া কোন প্রতিনিধি হতে পারে না,আমরা রাজনীতি করি মানুষের জন্য, ছাত্র জীবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাজনীতিকে বেছে নিয়েছি।মানুষের সেবা করার জন্য,যুব সমাজকে যদি আমরা প্রকৃত মানুষ হতে গড়ে তুলতে পারি,নেশার জায়গা থেকে যুব সমাজকে ফেরাতে পারি তাহলে আমাদের রাজনীতি কিছু হলেও স্বার্থক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবজাগরণ যুব সংঘের উদ্যোগে বহুরিয়া প্রিমিয়ার লীগ বার্ষিক ফাইনাল ক্রিকেট ম্যাচের অনুষ্ঠানে শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদারের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ,সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ মিয়া,বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী,ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন সম্রাট প্রমূখ।
পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল বহুরিয়া হালিম একাদশকে ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন।খেলায় রানার্সআপ দল আওলাদ একাদশকে ২০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেয়া হয়।

























