কালীগঞ্জে বাঁশ কেটে জীবিকা চলছে নারীদের

মোসলেম উদ্দিন রনি

৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম


কালীগঞ্জে বাঁশ কেটে জীবিকা চলছে নারীদের

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পুরুষের তুলনায় নারীরাও শ্রমিকিকের কাজে কোন অংশে পিছিয়ে নেই। বাঁশ কেটে জীবন জীবিকা চালাচ্ছেন উপজেলার নারীরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় একটি বাঁশ ঝারে কিছু নারীদের বাঁশ কাটতে দেখা যায়।

উল্লেখ, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একেকদিন একেক মালিকের বাঁশের ঝাড়ে এই বাঁশ কাটার কাজ চলে তাদের এ কর্মযজ্ঞ।

কাজিরহাট এলাকার নারী বাসিন্দা মোনা রানী রায় বলেন, "আমরা গত ১০-১২ বছর আগে থেকে এই বাঁশ কাটার কাজ করি। একেকদিন একেক মালিকের বাঁশ ঝাড়ে বাঁশ কাটি, সকাল থেকে সন্ধা পর্যন্ত কাজ করে পারিশ্রমিক পাই ৫০০ টাকা। যখন আমাদের এই বাঁশ কটার কাজ থাকে না তখন আমরা অন্য কাজ করি, তামাক গারা, ভুট্টা গারা, আলু গারা ও ধান রোপণ করা সহ সব ধরনের কৃষি কাজ করে থাকি। যখন যে মৌসুম আসে তখন সেই মৌসুমের কাজ পুরুষদের পাশাপাশি আমরা নারীরাও করে থাকি। এভাবেই আমার সংসার ও ছেলে মেয়ের পড়াশোনার খরচ চলে"।

নারী শ্রমিক পাতানি রানী রায় বলেন, "পুরুষ শ্রমিকদের তুলনায় আমরা নারী শ্রমিক কোন অংশে কম নয়, পুরুষটা যা কাজ করে আমরা নারীরাও তাই করতে পারি। বাঁশ কাটা থেকে শুরু করে কৃষি মৌসুমের সব ধরনের কাজ আমরা করে থাকি। আমরা এখানে একসাথে তিন জন কাজ করতেছি, সকাল থেকে সন্ধা পর্যন্ত ৩০-৩৫ টি বাঁশ কাটতে পারি। অনেক সময় কিছু কিছু কৃষকরা আমাদের নারীদের সাথে বৈষম্য করে, অনেক কাজে আমাদের নিতে চায় না। কিন্তু সব আমার পরিবারে অনেক অভাব অনটন লেগেই থাকে, স্বামীর একার উপার্জন দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় তাই পরিবারের ঘানি টানতে আমাদের নারীদের কেও এই শ্রমিকের কাজ করতে হয়"। 

 

Ads