ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জলাশয় উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ভূমিহীনদের নামে বরাদ্দকৃত জলাশয় উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবার।
বুধবার (৪ডিসেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াপদা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ২০-টি ভূমিহীন পরিবারের আত্মীয়-স্বজন ও সুবিধাভোগী।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, কাকিনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ গোপালরায় সঠিবর বিল ২০ টি পরিবার দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। সেই বিল দখল করতে একটি দুষ্কৃতিকারী চক্র আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আসছিল। এখন পট পরিবর্তন হলেও আত্ন গোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতার জোগ সাজসে স্থানীয় কিছু ব্যক্তি বিনপির নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। সেই বিল দখল করতে স্থানীয় অসহায় পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী ওষুধ ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ (৪০) জানায়, আমি অসহায় পরিবার গুলোর পাশে আছি বলে প্রভাবশালী চক্রটি বিল দখল করতে পারছে না। এরই সূত্র ধরে স্থানীয় মোবারক হোসেন, রঞ্জু মিয়া, আব্দুল মালেক ও মেহেদী হাসান সহ আরো দক্ষিণ গোপালরায় সঠিবর বিলের বিষয়কে কেন্দ্র করে প্রায় ২/৩ মাস ধরে আমার সাথে বিরোধ চলে আসছে।
গত (৩ ডিসেম্বর) মঙ্গলবার রাত আটটার দিকে উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৭/৮জন পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি-সোটা, লোহার রড, ধারালো আস্ত্র সহ তারা দলবদ্ধ হয়ে কাকিনা ওয়াপদা বাজারস্থ আমার ঔষধ ও বিকাশ দোকানের সামনে অনধিকার প্রবেশ করে। তারা দক্ষিণ গোপালরায় সঠিবর বিলের বিষয়কে কেন্দ্র করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তার প্রতিবাদ করলে, তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা লাঠি ও লোহার রড দিয়া আমার দোকানের এলোপাতাড়ি ভাবে মারপিট করে দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অনুমান ১৫,০০০/- টাকার ক্ষতি করে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে, সকল বিবাদীগন আমাকে ধাক্কাধাক্কি সহ এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলা,ফুলা জখম করে। আমি ঘটনার বেগতিক দেখিয়া চিল্লাহাল্লা করলে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে।
সঠিবর জলাশয় জোরপূর্বক স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দখলের অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, জলাশয় দখলের বিষয়ে ভূমিহীন কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। সম্পূর্ণ বিষয়টি উপজেলা ভূমিকর্মকর্তা দেখেন, সেখানে গিয়ে সমাধান নেওয়ার পরামর্শ দিয়েছি।

















