কালীগঞ্জে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ১নং ভোটমারী ইউনিয়নের ভোটমারী বাজার সংলগ্ন মাঠে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় অত্র ইউনিয়ন কৃষকদলের সভাপতি: হৃদয় হোসেন মিলন সভাপতিত্বে ও সাইফুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি: নুরুন্নবী মোস্তফা। এবং বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক: এনামুল হক মাস্টার বলেন, "কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করেই আওয়ামীপন্থি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছিল। সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ২০২২ সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মাড়ান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ীর কৃষক শফিউদ্দিন। বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।"
এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পৌর কৃষক দলের আহ্বায়ক: সরোয়ার হোসেন লিংকন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক: রফিকুল ইসলাম, সদস্য সচিব: মমিনুর ইসলাম মমিন, ভোটমারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক: আব্দুল হালিম সহ কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ কৃষকরা।

















