শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষ আটক

মহসিন আলী

০৫ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম


শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষ আটক


শোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এরমধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পাচঁভূলট এলাকার একটি মাঠের তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদে জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচঁভূলট সীমান্তের একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকার গোপনে অবস্থান নেয়। এসময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

 

 

Ads