নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন কুড়িগ্রামের সুমন

এম এম আল মামুন

২৯ জুন ২০২৪, ০২:৪২ পিএম


নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন কুড়িগ্রামের সুমন

 

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছে কুড়িগ্রামের সুমন। গত শুক্রবার বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর অলফত থামেল পাঁচ তারকা হোটেলে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ আয়োজিত সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ শীর্ষক আলোচনা ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নেপালের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা, সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক ও সাংবাদিক এবং আটটি দেশের বিভিন্ন ক্যাটাগরিতে  অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৮০ জন বিশেষ ব্যক্তিবর্গ   কুড়িগ্রামের  সুমন বাংলাদেশের পক্ষে  ২০২২ এর  ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণপদ অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভূষিত হন।

২০২৩ এ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিস চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ২০২৩ এর নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত  এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণপদক অর্জন করে বর্তমানে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ টেনের অষ্টম অবস্থানে রয়েছেন ।

ইভেন্টে অংশ নিয়ে খেলাধুলায় এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ অবদানের জন্য কুড়িগ্রামের  সুমনকে এই পুরস্কারে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। অ্যাওয়ার্ড প্রদান শেষে নেপাল-বাংলাদেশের অভিজাত শিল্পীদের দ্বারা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

 

Ads