হিলি স্থলবন্দর দিয়ে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ

রবিউল ইসলাম সুইট

১১ জুন ২০২৪, ০১:১৮ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে ৮দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

 

সোমবার (১০ জুন) রাতে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।


তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৪জুন থেকে ২১জুন পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় আগামী ২২জুন শনিবার থেকে হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

 

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের যাত্রী পারাপারে কোনো বিঘ্ন ঘটবে না। এমনকি পবিত্র ঈদুল আজহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮দিনের বন্ধ ঘোষণা উভয় দেশের আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশন এবং সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হয়েছে।

 

Ads