পানির সংকট,দ্রুত গভীর নলকূপ পুনঃস্থানের নির্দেশ দিলেন-এমপি শুভ

শামীম মিয়া

০৫ মে ২০২৪, ০৯:০০ পিএম


পানির সংকট,দ্রুত গভীর নলকূপ পুনঃস্থানের নির্দেশ দিলেন-এমপি শুভ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

সারা দেশের মত টাঙ্গাইলের মির্জাপুরেও প্রচন্ড দাবদাহ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মির্জাপুর বাজারের গুরুত্বপূর্ণ নলকূপ থেকে পানি বাহির হচ্ছে না।এমন খবর পেয়ে পরিদর্শনে আসেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।আর এসেই পৌর শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত সময়ের মধ্যে গভীর নলকূপ পুনঃস্থানের নির্দেশ দিয়েছেন খান আহমেদ শুভ এমপি।

 

শনিবার বিকেলে মির্জাপুর পৌরশহরের কলেজ রোড,কালীবাড়ি রোড,কাঁচাবাজার রোড ও বাওয়ার কুমারজানী রোড এলাকায় চারটি টিউবওয়েল পরিদর্শন করে আগামী সাত দিনের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.বাহার উদ্দিনকে এ নির্দেশনা প্রদান করেন।

 

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির,যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুর রহমান লাবু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুম রানা,মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক,প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম শহিদ,সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ।

 

চারটি টিউবওয়েল পরিদর্শন শেষে সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন,প্রচন্ড দাবদাহে হ্যান্ড টিউবওয়েলে পানি না উঠার সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে পৌরশহরের জনগুরুত্বপূর্ণ ৪টি স্থানে গভীরতা বাড়িয়ে নলকূপ স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি খাবার পানির সংকট কেটে যাবে।

Ads