উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মে ২০২৪, ০৭:০৪ পিএম


উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

ছবি- সংগৃহীত।

 

ক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারেকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করার অভিযোগ ওঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে।

 

রবিবার (৫ মে) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত নূর কামাল উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।

 

ওসে শামীম হোসেন বলেন, সকালে ঘুম থেকে ওঠে নূর কামাল ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সাথে হাঁটাহাঁটি করছিলেন। এক সময় সশস্ত্র সংগঠন আরসার ১০-১৫ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে জবাই করে তারা পালিয়ে যায়।

 

পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

 

ওসে শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

Ads