লালপুরে মাদকা আসক্তে যুবসমাজ

এ জেড সুজন মাহমুদ

২৭ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম


লালপুরে মাদকা আসক্তে যুবসমাজ

ছবি- সংগৃহীত।

 

মাদককে না বলি এই স্লোগান নিয়ে বিভিন্ন সংগঠন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে কর্মসূচি পালন করলেও এই সময়ে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকা আসক্তে যুবসমাজ ধ্বংসের মুখে থুবড়ে যাচ্ছে। এতে করে সৃষ্টি হচ্ছে বিভিন্ন কিশোর গ্যাংসহ বড় বড় খুন খারাপিসহ নানান কুকর্মে জড়িয়ে যাচ্ছে। গার্জিয়ানদের কিছুই করার থাকছে না উল্টো তাদের উপরে পান্নাশের হুমকি চলে আসছে। ইয়বা, হিরোইন, ফেনসিডিলসহ গাঁজা হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। 

 

এসব মাদকের নেশায় জড়িয়ে পড়ছে যুব সমাজ সহ স্কুলে ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। দিন দিন মাদকের ভয়াল থাবায় ধংসের পথে যাচ্ছে যুব সমাজ সহ শিক্ষার্থীরা। এছাড়া মাদকের প্রধান রুট হিসেবে এই উপজেলা পরিচিতি সারা দেশে জুড়ে। লালপুর উপজেলার বিলমাড়ীয়া,মহোরকয়া, মোমিনপুর,লক্ষীপুর, তিলকপুর, নবীনগর, গৌরীপুর, কাজীপাড়া, পালিদেহা, পুরাতন ঈশ্বরদী, এয়ারপোর্ট মোড়, ভাদুর বটতলা,গোপালপুর পৌরসভা এলাকা,আব্দুলপুর,কলসনগর,ওয়ালিয়া,কদিমচিলান, মাঝগ্রাম ও লালপুর সদর সহ বিভিন্ন এলাকায় জমজমাট ভাবে চলছে মাদকের ব্যবসা। মাঝে মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চললেও স্থানীয় থানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে তেমন কোন অভিযান চোখে পড়ে না। উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবীদের বিষয়ে কথা বলেও কোন প্রকার প্রতিকার পাওয়া যায় না বলে জানা গেছে। 
 

এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Ads