বিরামপুরে ইউপিজিপি প্রকল্পের আওতায় ফ্যান ও বেঞ্চ বিতারণ করেন শিবলী সাদিক

হাফিজ উদ্দিন সরকার

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩ পিএম


বিরামপুরে ইউপিজিপি প্রকল্পের আওতায় ফ্যান ও বেঞ্চ বিতারণ করেন শিবলী সাদিক

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


পজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্য়ায়) এঁর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ জোড়া টেকসই পরিবেশ বান্ধব উঁচুনিচু বেঞ্চ ও ৩২৯টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
 

সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
 

ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫০ জন সুফল ভোগীর মাঝে ২০ টি করে মুরগী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
 

একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরল ইসলাম। 

 

Ads