মিয়ানমারে সংঘাত:এবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৬৩ জন বিজিপির সদস্য

আনোয়ার হোসেন

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম


মিয়ানমারে সংঘাত:এবার হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৬৩ জন বিজিপির সদস্য

ছবি- সংগৃহীত।

 

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে দেশটি থেকে আসা বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। হোয়াইক্যং

 

সীমান্ত দিয়ে বিজিপির এই ৬৩ সদস্য পালিয়ে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি।
 

তিনি জানান,পালিয়ে আসা বিজিপির সদস্যদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত পরিদর্শনে এসেছেন। তিনি ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে টেকনাফের উলুবনিয়া সীমান্তের দিকে যাচ্ছেন।তবে এর আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মী ও আহত সাধারণ নাগরিকসহ পালিয়ে আসা ২৬৪ জন বিজিবির হেফাজতে রয়েছে।

 

Ads