মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন
২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্তদের হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লিটন চন্দ্র সাহা,কনসালটেন্ট ফিজিক্যাল মেডিশিন ডাঃ মুবদিউর রহমান মিথুন, মেডিকেল অফিসার ডাঃ শাকিল মিয়া ও ডাঃ রাফিজা বিনতে সালাউদ্দিন,নার্সিং সুপারভাইজার শরিফা আক্তার,মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইজাজুল হক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অমূল্য সরকার প্রমুখ।এছাড়াও মানববন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
প্রসঙ্গ,গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে।হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।























