বিরামপুরে শীতের কারণে ইট নির্মাণ শ্রমিকরা বেকারত্ব জীবনযাপন করছে

হাফিজ উদ্দিন সরকার

২০ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম


বিরামপুরে শীতের কারণে ইট নির্মাণ শ্রমিকরা বেকারত্ব জীবনযাপন করছে

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


দিনাজপুর বিরামপুরে সপ্তাহ ব্যাপি তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপন্ন বিরামপুর উপজেলার খায়েরপাড়া ও টাটকপুরে চার টি ইটভাটা রয়েছে। ইটভাটাগুলি যথাক্রমে এসএ ইটভাটা, এমকেএম ভাটা, এমডিবি ভাটা, এমডিডি।
 

সপ্তাহ ব্যাপি শীত ও ঘন কুয়াশা জনিত কারণে কাচা ইটগুলি না শুকার কারণে ইট তৈরি বন্ধ আছে।
 

ভাটা কর্তৃপক্ষগণ জানান, ঘন কুয়াশা ও রোদ না থাকার কারণে কাচা ইট শুকানো যাচ্ছে না । রাখার জায়গা ও নেই। এজন্য ইট তৈরি বন্ধ রাখা হয়েছে।
 

চারটি ভাটায় ইট নির্মাণ শ্রমিক প্রায় ৬/৭শ জন কাজ না থাকায় বেকার হয়ে মানবতার জীবনযাপন করছে। ইতিপূর্বে বৃষ্টির কারণে প্রতিটি ভাটায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ ইট নষ্ট হয়েছে বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ।

 

 

Ads