পাটগ্রাম জগতবেড় ইউনিয়নে এমডি মোঃ আতাউর রহমান প্রধানের নির্বাচনি জনসভা
৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
মোঃ আতাউর রহমান প্রধান।
পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে লালমনিরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এমডি মোঃ আতাউর রহমান প্রধান এর ঈগল পাখি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় টংটিংডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জগতবেড় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নইবার রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী এমডি আতাউর রহমান প্রধান।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন ,সিঙ্গীমারি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা, হাতীবান্ধা উপজেলার প্রবীন আওয়ামী নেতা মোঃ আলি আকাতার গোলাম কিবরিয়া, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আসাদ প্রমুখ জগতবেড় ইউনিয়নের হাজার হাজার সাধারণ ভোটারসহ ঈগল মার্কার সমর্থকরা।
এসময় এমডি আতাউর রহমান প্রধান বলেন এবারের নির্বাচন অনন্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে,আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন এবং ঈগল মার্কায় ভোট দিবেন।তিনি আরো বলেন আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে আমি এই জগতবেড় ইউনিয়নের স্কুল থেকে শুরু করে সকল উন্নয়ন কাজ করবো এবং বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন ৭ তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দিবেন ১ দিন আমি আপনাদের পাহাড়া দিবো ৫ বছর ইনশাআল্লাহ।






















