পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ মিনাজ ইসলাম

২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম


পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তফা নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (২৩ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার বিজয় মেলার সামনে এ ঘটনা ঘটে।
 

নিহত মো: মোস্তফা (৪০) পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বাসিন্দা, তিনি একই ট্রাক অফিসের ম্যানেজার পদে  কাজ করেন।

 

স্থানীয়রা জানান হোটেলে নাস্তা খাওয়ার পরে সড়কের এক পাশ থেকে অপর পাশে গাড়ির চালান পত্র নিয়ে যেতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা বুড়িমারী গামী ট্রাকটি পিছনে ব্যাগ দিলে তার ধাক্কায় পরে গিয়ে পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাটগ্রাম- থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ।

 

পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট ঘটনাটি জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে ঘটনাটি পরিদর্শন করেন ।

Ads