টাঙ্গাইল-০৭ আসনে স্বতন্ত্র প্রার্থী সানি আপিলে প্রার্থীতা ফিরে পেলেন
১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ আসনে স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
প্রার্থীতা ফিরে পাওয়ার পর রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন,মির্জাপুরবাসীর দোয়া ছিল বলেই মনোনয়নপত্র বৈধ হয়েছে। সব সময় মির্জাপুরবাসীর উন্নয়নে কাজ করতে চাই।
উল্লেখ্য,গত ৩ ডিসেম্বর টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের তালিকায় মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর আবেদন পত্রে যুক্ত করায় টাঙ্গাইল-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি’র মনোনয়ন বাতিল করেন টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম। এর পর তিনি গত ৫ ডিসেম্বর আপিল করে ছিলেন।তারই পরিপ্রেক্ষিতে রোববার ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন।























