প্রয়াত আলোচিত সাংসদ সাত্তার পুত্র মাইনুল হাসান তৃণমূল বিএনপির প্রার্থী

মোঃ আতিকুল ইসলাম

১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম


প্রয়াত আলোচিত সাংসদ সাত্তার পুত্র মাইনুল হাসান তৃণমূল বিএনপির প্রার্থী

ছবি: প্রতিদিনের চিত্র

দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার। 

গত ৩০ নভেম্বর  দুপুরে মনোনয়ন দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিশাল বহর নিয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা'র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিল তিনি।

নির্বাচনের বিষয়ে মাইনুল হাসান তুষার সাংবাদিকদের বলেন, নির্বাচন এটা সাংবিধানিক অধিকার। আমার পিতা ১ বার নয় ২ বার নয় ৬ বার এই আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সেই হিসাবে আমি প্রার্থী হওয়া স্বাভাবিক।  পিতার স্বপ্ন বাস্তবায়ন ও সরাইল–আশুগঞ্জের উন্নয়ের লক্ষ্যে প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, সমালোচনা আলোচনা থাকবেই, মানুষ ত ফেরেস্তা না, আমার ও ভুল থাকতেই পারে। ভুল ক্রুটি গুলো ধরিয়ে দিলে আমি সংশোধনের চেষ্টা করবো। এরপরেও নিজের অজান্তে ভুল করে থাকলে আপনাদের সন্তান হিসাবে আমি ক্ষমা চাইতেই পারি। তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়েছি ইনশাল্লাহ সকলের দোয়া থাকলে আমি বিজয়ী হবো।

উল্লেখ্য, মাইনুল হাসান তুষারের বাবা প্রয়াত আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত মেনে সংসদ থেকে পদত্যাগ তারপর আবারও স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপনির্বাচনে অংশগ্রহণ করায় উকিল আব্দুস সাত্তারকে বহিষ্কার করেছিল বিএনপি।

চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবারও জয়লাভ করেছিলেন আব্দুস সাত্তার। তারপর ৩০ ই সেপ্টেম্বর তিনি মারা গেলে আবারও আসনটি শূন্য হয়ে পরে এবং
গত ৫ ই নভেম্বর নিয়ন রক্ষার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন মাইনুল হাসান তুষার, কিন্তু দল থেক আওয়ামীলীগের মনোনয়ন পায় ডক্টর শাহজাহান আলম সাজু এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

 

Ads