শপথগ্রহণ করলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলররা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২১ পিএম


শপথগ্রহণ করলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলররা

ছবি- সংগৃহীত।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

 

আরো পড়ুন: সেভিয়ার কাছে হেরে গেল বার্সেলোনা

 

২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করোনার কারণে স্থগিত হয়ে যায়। তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়। গত ১ ফেব্রুয়ারি তার ১৮০ দিন দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

Ads