কাকরাইলে এসএ পরিবহনের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম


কাকরাইলে এসএ পরিবহনের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

 

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 

তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Ads