সিলেটের ঘরে-ঘরে নবান্নের উৎসব

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম


সিলেটের ঘরে-ঘরে নবান্নের উৎসব

 

সিলেটজুড়ে ঘরে-ঘরে চলছে নবান্নের উৎসব। গ্রাম গঞ্জে হাওরে-বাওরে চলছে ধান কাটা মfড়াই আর শুকানোর কাজ। যেদিকে তাকানো যায়, সেদিকে হলুদ ধানের শীষের সৌন্দের্য্য দৃষ্টি কেড়ে নেয়।

 

এবছর সিলেট বিভাগে ৪ লক্ষ ৭৭২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যারমধ্যে সিলেট জেলায় ১ লক্ষ ৩৮ হাজার হেক্টর, সুনামগঞ্জ জেলায় ৮১ হাজার ৪৬ হেক্টর, হবিগঞ্জ জেলায় ৭৯ হাজার ৫০১ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবাদ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ ৮৫ হাজার ৮৮৪ মেট্রিক টন চাল। ইতোমধ্যে মোট আবাদের ৬৪ শতাংশ কর্তন হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১ লক্ষ ৪ হাজার ১শ হেক্টর, সুনামগঞ্জ জেলায় ৪৪ হাজার ৫৭৫ হেক্টর, হবিগঞ্জ জেলায় ৪৩ হাজার ৭২৫ হেক্টর এবং মৌলভীবাজার জেলায় ৭৩ হাজার ২৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে।

 

এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সিলেট বিভাগে আমন আবাদ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ৪৭৪ মেট্রিক টন চাল। এরমধ্যে সিলেট জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ২৭ হাজার ৯৯০ মেট্রিক টন চাল। সুনামগঞ্জ জেলায় ১ লক্ষ ৯৩ হাজার ৬১৩ মেট্রিক টন, হবিগঞ্জ জেলায় ২ লক্ষ ১৫ হাজার ৯৩২ হেক্টর এবং মৌলভীবাজার জেলায় ২ লক্ষ ৮০ হাজার ৯৩৯ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬৪ দশমিক ২৫ শতাংশ ধান কর্তন থেকে ৬ লক্ষ ৮৫ হাজার ৮৮৫ মেট্রিক টন চাল পাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

 

সরেজমিন ঘুরে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সময় মতো কৃষকরা ধান ঘরে তুলতে পেরেছেন। কৃষকদের চাহিদা মতো ধান ধরে তুলতে পারায় তাদের মুখে হাঁসি ফুঠে উঠেছে।

ও/এফ

Ads