মাধবপুরে পৌর ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ নভেম্বর ২০২০, ০৫:১২ এএম


মাধবপুরে পৌর ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

হবিগঞ্জের মাধবপুরে পৌর শাখা ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় মাধবপুর পৌর শহরে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় মাধবপুর শাখা ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সভার সভাপতিত্ব করেন রিপন মিয়া ও খায়রুল আরাফাত রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ জাহান রনি, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু, যুগ্ম আহ্বায়ক ইমন খান, সম্মানিত সদস্য খাঁন মোঃ সোহেল, রিংকু দেবনাথ, জুয়েল আহমেদ, রকিবুল আলম রনি, রাসেল সরকার, হাফিজসহ প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন- গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় কেন্দ্র এবং জেলা ঘোষিত সকল আন্দোলনে ছাত্রদল ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হবে।

Ads