সিলেটের মেয়র আরিফুলের স্ত্রী করোনায় আক্রান্ত
০৩ জুন ২০২০, ০৩:০৪ পিএম
ছবি- সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শামা হক চৌধুরী বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থ আছেন।
ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।




























