বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কারা?

স্পোর্টস ডেস্ক

১০ জুন ২০২৫, ১১:৫৮ এএম


বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কারা?

বাংলাদেশ ও সিঙ্গাপুর ফুটবল দল। ছবি- সংগৃহীত

এফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচের আগে পর্যন্ত দুই দলের আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। 

তবে সাম্প্রতিক ফর্ম এবং ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ইতিহাস বদলের আশায় রয়েছে বাংলাদেশ দল।

বিভিন্ন সূত্রমতে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে এ পর্যন্ত মোট ৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর জয় লাভ করেছে ২ বার এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে কোনো জয় পায়নি।

মুখোমুখি পরিসংখ্যান (আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ)
১৫ আগস্ট ১৯৭৩, কুয়ালালামপুর (মারদেকা কাপ): বাংলাদেশ ১ - ১ সিঙ্গাপুর (বাংলাদেশের পক্ষে গোল করেন কাজী মো. সালাউদ্দিন)

২৩ আগস্ট ২০০৭, কুয়ালালামপুর (প্রীতি ম্যাচ): বাংলাদেশ ১ - ২ সিঙ্গাপুর (বাংলাদেশের পক্ষে গোল করেন জুমরাতুল ইসলাম মিঠু)

৩০ মে ২০১৫, ঢাকা (প্রীতি ম্যাচ): বাংলাদেশ ১ - ২ সিঙ্গাপুর (বাংলাদেশের পক্ষে গোল করেন নাসিরউদ্দিন চৌধুরী)

প্রসঙ্গত, ১৯৭৩ সালে মারদেকা কাপ খেলে দেশে ফেরার পথে বাংলাদেশ দল সিঙ্গাপুরের জাতীয় দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছিল, যেখানে গোল করেছিলেন নওশেরুজ্জামান। 

তবে এটি আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ হিসেবে বিবেচিত নয়।

এদিকে, এক দশক পর আবারও আন্তর্জাতিক মঞ্চে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের সামনে বাংলাদেশ আজ এই পরিসংখ্যানের পাতায় নিজেদের নামে একটি জয় লিখে নতুন ইতিহাস তৈরি করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Ads