কুড়িগ্রামে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮ পিএম


কুড়িগ্রামে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ফাগুনের আগুন লেগেছে মনে হয় প্রকৃতিতে। সবুজের সমাহারের মধ্যে দেখা দিয়েছে সোনালী রঙের আমের মুকুল। এই মুকুলের মৌ মৌ গন্ধে মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ মানুষের মনকে বিমোহিত করেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের পাগল করা ঘ্রান।

 

এই দৃশ্য দেখা গেছে কুড়িগ্রামের বিভিন্ন ইউনিয়নের আমের বাগান ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা আম গাছেও দেখা দিয়েছে সোনালী মুকুল। প্রকৃতির নতুন সাজে যেন সেজেছে গ্রামগুলো।

 

জেলার বিভিন্ন এলাকায় বানিজ্যিক ভাবে আমের চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে। তবে গ্রামা অঞ্চলের প্রতিটি বাড়ীতে অনান্য গাছের সাথে আম গাছও রয়েছে আগোছালো ভাবে। সেই সকল গাছগুলোতে অনান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি মুকুল দেখা যাচ্ছে। কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ গ্রামের ডাক্তার আকরাম বলেন, আমার বাড়ীতে অনান্য গাছের সাথে ২০ টির মতো আম গাছ রয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকার কারনে অনেক মুকুল এসেছে। অনেক আগে যে গাছে সমস্ত গাছে মুকুল এসেছে সেগুলোতে এখন গুটিগুটি আমও দেখা যাচ্ছে। সব ঠিক থাকলে বেশি ফলন আসবে আশা করছি।

 

কুড়িগ্রাম জেলার অনেক সরকারি অফিসে দাড়িয়ে থাকা আম গাছগুলোতে শোভা পাচ্ছে সোনালী রঙের মুকুল। দেখতে মনে হয় হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছের ডালগুলো। চারিদিকে ছরাচ্ছে মুকুলের সুবাশিত পাগল করা ঘ্রান।  

 

কৃষি উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন জেলার বিভিন্ন এলাকায় কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে। কিছু কিছু গাছ আছে বারো মাসেই আম আসে। বর্তমানে একই গাছে এক ডালে মুকুল অন্য ডালে আম এই রকম গাছও রয়েছে। অনান্য বছরের তুলনায় এবছর আমের মুকুল অনেক বেশি।
 তবে আম বড় হলে ফলন কমে যাবে। অনেক ঝড়ে যাবে। ঝড়ার পরও সবকিছু ঠিকঠাক থাকলে আবহাওয়া অনুকুলে থাকলে কুড়িগ্রামে

Ads