কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ও মতবিনিময় সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ পিএম


কালীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ও মতবিনিময় সভা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

লালমনিরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহর শুভাগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,সংবাদিক ওসুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।

 

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান সনি কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন,আপনারা জেলার নানাবিধ সমস্যাগুলো তুলে ধরেছেন আমি নোট করে নিয়েছি সমস্যা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিষয়গুলো তুলে ধরবো।

 

২০৪১ সালে ভিশন অনুযায়ী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় তিনি জেলার শিক্ষিত  তরুণদের আত্মকর্মসংস্থান সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ও বাল্যবিবাহ বন্ধ করারও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

Ads