নাগেশ্বরীতে মহিদেবের রান্না প্রতিযোগিতা ক্যাম্পেইন
১০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও এনআরকে টেলিথন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় "১৬ ডেইস অফ ত্র্যাকটিভিজম"।
সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে সিএনবি প্রজেক্টের রান্না প্রতিযোগিতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ও এনআরকে টেলিথন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় "১৬ ডেইস অফ ত্র্যাকটিভিজম" বাস্তবায়নে নারী পুরুষের কোন বিভাজন নাই ও নারীর অধিকার, মর্যাদা বৃদ্ধি পাবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিচারক আমিনা বেগম অন্যনা, লুৎফুন নেছা ও নমিতা রাণী। অনুষ্ঠানে রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন বাবা আব্দুল মালেক, কবির উদ্দিন, ওমর ফারুক, আকবর আলী, ধীরেন চন্দ্র নাথ, মহসিন আলী ও আজারুল ইসলাম মিন্টু।
রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি নাগেশ্বরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অন্যনা। সন্মানিত অতিথি রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নেছা। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চলনায় রাধা রাণী রায় ও রেজাউল ইসলাম।






















