নতুন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ নভেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম


নতুন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

কুড়িগ্রামে নতুন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। রোপা আমনের শুরুতেই অনাবৃষ্টি আর শেষদিকে কারেন্ট পোকার আক্রমণ ও প্রাকৃতিক  নানা দুর্যোগ দুশ্চিন্তায় সময় পার হলেও আশানুরূপ ফলন হওয়ায় বেশ খুশি কুড়িগ্রামের কৃষকেরা। এদিকে মৌসুমজুড়ে ন্যায্যমূল্য নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা জানালেন কৃষি বিপণন অধিদফতর।

 

হেমন্তের কুয়াশাঢাকা সকালে মাঠে মাঠে নুয়ে পড়া ধানগাছের গোড়ায় কাস্তে চালাচ্ছেন কৃষকরা। ঋতু বদলের সঙ্গে সঙ্গে কার্তিক মাসের শুরু থেকেই কুড়িগ্রামের বিভিন্ন মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। ফসল তোলার উৎসবে ক্ষেত মজুরদের পাশাপাশি কিষান-কিষানিরা কাজ করছেন।

 

অথচ রোপা আমন লাগানোর শুরুতেই অনাবৃষ্টি আর শেষের দিকে কারেন্ট পোকার আক্রমণ প্রাকৃতিক নানা দুর্যোগ অনেকটাই চিন্তিত ছিলেন কৃষকরা। তবে শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পেয়ে দারুণ খুশি কৃষক।

 

কুড়িগ্রাম সদর ঘোগাদাহ সোবনদহ গ্রামের কৃষক আব্দুর মালেক এবার তিন বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিল। শুরুতে অনাবৃষ্টি আর শেষের দিকে কারেন্ট পোকার আক্রমণ তাকে চিন্তায় ফেলে ফসল ঘরে তোলা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিঘা প্রতি  ১৮/২০ মণ ধান পেয়ে খুশি।

 

এদিকে প্রাকৃতিক নানা বিপর্যয়ের পরও এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। জেলা কৃষি উপপরিচালক বিপ্লব কুমার হিমান্ত অধিদফতরের বলেন, জেলায় এবার ১ লক্ষ  ১৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত জেলার অনেক অঞ্চলে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে।

 

আর জেলা বিপণন কর্মকর্তা কার্যালয়ের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দীন (ভারপ্রাপ্ত) কুড়িগ্রাম। জানান,পুরো মৌসুমজুড়ে কৃষকরা যেন ভালো বাজার পায়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

Ads