সুন্দরগঞ্জে দৈনিক প্রথম খবরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ নভেম্বর ২০২১, ০৮:০১ পিএম


সুন্দরগঞ্জে দৈনিক প্রথম খবরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক প্রথম খবরের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ উপজেলার সহকারি জেনারেল ম্যানেজার মোন্তাসির বিন হাসিব, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোষ্ঠ সাংবাদিক শাহজান মিঞা, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আলতাফ হোসেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেষ্ঠ সাংবাদিক এ মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, থানার এস আই মোজাম্মেল হক, রাশেদুল ইসলাম, সাংবাদিক রেজাউল ইসলাম, হযরত বেল্লাল, জুয়েল রানা ও দৈনিক প্রথম খবরের সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন মজুমদার শাহীন।

ও/এফ

Ads