সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবাদ বর্জন
২০ নভেম্বর ২০২১, ০২:০১ এএম
ঘোষিত তফশীল মোতাবেক আগামি ২৮ নভেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারি চেয়ারম্যান প্রার্থীদের সাথে গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার মতবিনিময়ন করেন। সেই মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসারের আমন্ত্রণে উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিক উপজেলা প্রশাসসভার শুরুতেই উপজেলা প্রনের হলরুমে গিয়ে অনুষ্ঠানে অংশ নেয়।
সভার শুরুতেই প্রশাসনের পক্ষ হতে ঘোষণা দেয়া হয়, চেয়ারম্যান প্রার্থী ব্যতীত কেউ মতবিনিময় সভায় থাকতে পারবেন না। এরপর সাংবাদিকরা বের হয়ে যায়। এ নিয়ে সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় উপজেলার সাংবাদিক সমাজের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার জেষ্ঠ সাংবাদিক শাহজান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক হাবিবুর রহমান হবি, এ মান্নান আকন্দ, মোশারফ হোসেন বুলু, ঈমান আলী মামুন, জাহিদুল ইসলাম জাহিদ, শামছুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, এম এ মাসুদ, জুয়েল রানা, শহিদার রহমান জাহাঙ্গীর, শাহজান মিয়া, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, ওমর ফারুক এনামুল হক প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের বিষয়টি গৃহীত হয়। এদিকে উপজেলা নিবার্হী অফিসার বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের ফেসবুক গ্রæপে বিষয়টি অনাকাঙ্খিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসকের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ও/এফ






















